চট্টগ্রামের ‘চণ্ডী তীর্থ মেধস আশ্রম’
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে করলডেঙ্গা সন্ন্যাসী পাহাড়। এর উপরেই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থপীঠ দশভূজা মন্দির বা ‘চণ্ডী তীর্থ মেধস আশ্রম’, যা মেধস মুনির আশ্রম হিসেবে পরিচিত। প্রচার আছে এ আশ্রম থেকেই শুরু হয়েছিল দেবী দুর্গার পূজা। বসন্ত কালের এ পূজাটি বাসন্তী পূজা নামে সনাতন ধর্মাবলম্বীদের কাছে পরিচিত।