২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
বাজারে এসেছে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখী জাতের আম। ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া বাজারজাত শুরু হবে।
সাতক্ষীরায় সোমবার থেকে শুরু হল পাকা আম সংগ্রহ। প্রথমধাপে বাজারে গাছ থেকে নামল গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাস-সহ স্থানীয় জাতের আম।
এ মৌসুমে জেলায় প্রায় ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আমচাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ৫০ হাজার টন।