২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অবৈধ দোকানপাট আর ঘরবাড়িতে ঘেরা ছিল পুরান ঢাকার গেন্ডারিয়ার ডিআইটি পুকুর। মাস তিনেক আগে সেসব উচ্ছেদ করে পুকুরটির চার পাড়ে লাগানো হয়েছে নানান গাছ। ফলে একসময় অবৈধ স্থাপনায় অস্তিত্ব হারাতে বসা পুকুরটির চেহারা এখন বদলে গেছে। পুকুরটির পরিচ্ছন্ন রূপে খুশি স্থানীয় বাসিন্দারাও।