০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে চাপা অসংখ্য মরদেহ উদ্ধার হয়নি এখনও। বেসামরিক নাগরিকদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে প্রতিদিন।
গাজায় বর্তমানে প্রায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে, যার মধ্যে গাজা শহরেই রয়েছে ১০ হাজারের বেশি শিশু। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম।