সাতমসজিদ সড়কের একটি অংশ দেবে গর্ত হয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ
রাজধানীর শংকর বাসস্ট্যান্ড এলাকায় সাতমসজিদ সড়কের একটি অংশ দেবে গর্ত হয়ে যাওয়ায় জিগাতলা থেকে মোহাম্মদপুরের দিকে যান চলাচল বন্ধ রয়েছে। বিকেল সাড়ে ৪টা থেকে এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।