০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে ঈদুল আজহার দিন থেকেই কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ ও বেচাকেনা পুরোদমে শুরু হয়েছে। ট্যানারি মালিকরা এবার সারা দেশে প্রায় ১ কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সরকারের পক্ষ থেকে গত বছরের তুলনায় চামড়ার দাম কিছুটা বাড়ানো হলেও ঢাকার বাজারে মৌসুমি ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করছেন।
“আগে যেভাবে খোলামেলা বেচাকেনা হইত, এখন সেরকম হচ্ছে না; সিন্ডিকেটের মত একটা আবহ দেখা যাচ্ছে,” বলেন একজন।
ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৬০-৬৫ টাকা, ঢাকার বাইরে ৫৫-৬০ টাকায় কিনবে ট্যানারি।