০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তীব্র তাপদাহে মানুষের পাশাপাশি প্রাণিদেরও হাঁসফাঁস অবস্থা। খরতাপে অতিষ্ঠ হয়ে বারবার পুকুর, ডোবা, খাল, নদীসহ বিভিন্ন জলাধারে ঘণ্টার পর ঘণ্টা শরীর ডুবিয়ে রাখছে মহিষের পাল।
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহে অতিষ্ঠ প্রাণিকুলও। পুরান ঢাকার গেণ্ডারিয়ার সাধনা ঔষধালয় এলাকার বানরগুলো তীব্র রোদ থেকে রক্ষা পেতে আশ্রয় নিয়েছে আশপাশের ছায়াযুক্ত বিভিন্ন স্থানে।
বৈশাখের শেষ সপ্তাহে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী মানুষের। রোদের উত্তাপ থেকে রক্ষা পেতে অনেকেই ছাতা ব্যবহার করছেন। স্বস্তি পেতে কেউ আবার চোখমুখে পানির ঝাপটা নিচ্ছেন।