গণিত মানেই ভয় নয়: শিক্ষার দুর্বল সূত্রে ধরা পড়ে ভবিষ্যৎ
প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের গণিতভীতি এবং শিক্ষকদের দক্ষতার ঘাটতি বাংলাদেশে গণিত শিক্ষার অগ্রগতিকে বারবার থামিয়ে দিচ্ছে। মুখস্থভিত্তিক পদ্ধতি, পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা আর তদারকির অভাব মিলে বিষয়টিকে করে তুলছে আরও দুর্বোধ্য।