নারিন্দার শত বছর পুরনো ইঁদারা
পুরান ঢাকার নারিন্দার শরৎ গুপ্ত রোডের ৪৪ নম্বর বাড়িটির ঐতিহ্যের অংশ হয়ে আছে শত বছরের বেশি পুরনো ইঁদারা বা কূপ। বাড়িটির ২০টি পরিবার এখনও সেখান থেকে পানি তুলে ব্যবহার করছেন। নারিন্দার এ বাড়িটি অনেকের পরিচিতও। আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী উপমহাদেশের পুরনো প্রতিষ্ঠান শক্তি ঔষধালয়ের মালিক শ্রী লাল মোহন চক্রবর্ত্তীর বাড়ি এটি।