‘কমপ্লিট শাটডাউন’ চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, উপাচার্যের হুঁশিয়ারি
পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে একদল শিক্ষকের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। কর্মবিরতি থেকে সরে না এলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম।