খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ডের সায় মিললেই লন্ডনযাত্রা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় ধরনের উন্নতি না হলেও কিছু বিষয়ে পাওয়া যাচ্ছে ‘পজিটিভ সাইন’। ইতিবাচক ধারা অব্যাহত থাকলে বৃহস্পতি বা শুক্রবারের দিকে তিনি বিমানযাত্রার সক্ষমতা অর্জন করবেন বলে আশা করছেন চিকিৎসকরা।