০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সালাউদ্দিন কাদের চৌধুরী ‘বিচারিক হত্যা বা জুডিশিয়াল কিলিং’ এর শিকার: হুম্মাম কাদের চৌধুরী
সালাউদ্দিন কাদের চৌধুরী ‘বিচারিক হত্যা বা জুডিশিয়াল কিলিং’ এর শিকার: হুম্মাম কাদের চৌধুরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ‘একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে’ মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) ‘বিচারিক হত্যা বা জুডিশিয়াল কিলিং’ এর শিকার বলে দাবি করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলছেন, তার বাবা যে ‘নির্দোষ’ ছিলেন, সে বিষয়টি প্রমাণের জন্য তারা আদালতের দ্বারস্থ হবেন। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির বাসা বাসা কিউ সি রেসিডেন্সে সংবাদ সম্মেলন করে পরিবারের তরফ থেকে এই বক্তব্য তুলে ধরেন হুম্মাম। তার মা ফরহাত কাদের চৌধুরী, বড় ভাই ফাইয়াজ কাদের চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন।