‘ইসলামিক নেটো’: কী বার্তা দিচ্ছে সৌদি, পাকিস্তান, তুরস্কের সম্ভাব্য নতুন জোট?
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান 'কৌশলগত প্রতিরক্ষা চুক্তি'তে তুরস্কের অন্তর্ভুক্তির আলোচনা চলছে। ত্রিদেশীয় এই নতুন জোটের সম্ভবনা জন্ম দিয়েছে নতুন ভূ-রাজনৈতিক বিতর্কের। সামষ্টিক প্রতিরক্ষা বৈশিষ্ট্যের কারণে একে সম্ভাব্য ‘ইসলামিক নেটো’ হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা।