হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-বাহরাইনের খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত হরমুজ প্রণালি সংক্রান্ত খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির দাবি, প্রস্তাবটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং সেখানে সংকটের মূল কারণ উপেক্ষা করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান পরিস্থিতির সমাধান কেবল যুদ্ধের অবসান ও নৌ অবরোধ প্রত্যাহারের মাধ্যমেই সম্ভব।