ধর্ষণের দ্রুত বিচারে ‘শান্তি’, কিন্তু রায় কার্যকরের পথ এত দীর্ঘ কেন?
আদালত রায় দিল, আমরাও খুশিতে মেতে উঠলাম। কিন্তু ডেথ রেফারেন্স, আপিল, রিভিউ আর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার রাজনৈতিক মারপ্যাঁচ পেরিয়ে সেই রায় কি আদৌ কার্যকর হয়? ২০২০ সালের আগের ১১ বছরে মাত্র পাঁচটি মৃত্যুদণ্ড কার্যকরের পরিসংখ্যান যেন এক গোলকধাঁধার গল্প।