হংকংকে হারাতে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল
এশিয়ান কাপে বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে মঙ্গলবার ঝুম বৃষ্টিতে ভেস্তে গেছে অনুশীলন। আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগ এবং ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে হবে ফিরতি লেগ।