ক্ষুধায় কাতরাচ্ছে গাজা, বিশ্বকে এগিয়ে আসার আহ্বান
ইসরায়েলের কঠোর অবরোধে গাজার মানুষ ভুগছে অনাহারে। গত দুই দিনে অনাহারে মারা গেছে ৩৩ জন, যাদের অধিকাংশই শিশু। তাই বুধবার বিশ্বের সরকারদের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ১১১টি মানবাধিকার সংগঠন।