০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
বলিউড প্রযোজক বনি কাপুরের মেয়ে, অভিনেতা অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর চিত্রনাট্যকার রোহান ঠাক্কারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল প্রয়াত মা মোনা কাপুরের ছবিকে সাক্ষী রেখে মালাবদল এবং মায়ের ৪২ বছর পুরনো ওড়না দিয়ে তৈরি বিশেষ পোশাক পরা।