১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফের টিকটকের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা ট্রাম্পের

টিকটকের ওপর নিষেধাজ্ঞা ২০২৫ সালের ১৯ জানুয়ারি কার্যকর হয়। এর আগে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল টিকটক।

ফের টিকটকের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচনার যে অচলাবস্থা চলছে, তাতে এর আগে কোনো চুক্তি হওয়া অসম্ভব বলে ধারণা অনেকের।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 04:09 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

বিক্রির কোনও চুক্তি না হলে টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের বিরতি আবারও বাড়ানোর পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের।

মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, আবারও টিকটক নিষেধাজ্ঞা কার্যকর করার ওপর দেওয়া বিরতি বাড়ানোর পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট। 

এর আগে, ৪ এপ্রিল ওই নিষেধাজ্ঞার ওপর বিরতি বাড়িয়েছিলেন ট্রাম্প, যাতে টিকটক নিয়ে সম্ভাব্য মার্কিন ক্রেতারা ও চীনা সরকার একটি সমঝোতায় পৌঁছানোর জন্য আরও সময় পায়। 

তবে এরপর থেকে সেই আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

বর্তমানে টিকটক নিষেধাজ্ঞা কার্যকরের ওপর যে বিরতি রয়েছে, তা ১৯ জুন শেষ হওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচনার যে অচলাবস্থা চলছে, তাতে এর আগে কোনো চুক্তি হওয়া অসম্ভব বলে ধারণা অনেকের। 

বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসনের বাইরে থেকে আমদানি হওয়া পণ্যের ওপর বারবার পরিবর্তিত শুল্ক আরোপের কারণে, যা শুরু হয়েছিল ২ এপ্রিল। এক পর্যায়ে চীন থেকে পাঠানো সব পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্কও আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন।

নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শিগগিরই আবার বাণিজ্য আলোচনা শুরু হতে পারে। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে কোথাও টিকটক বিক্রিকে ওই আলোচনার মূল বিষয় হিসেবে উল্লেখ করেনি তারা।

এদিকে, অনেক বিনিয়োগকারী এখনও টিকটকের মার্কিন সংস্করণের মালিকানার অংশীদার হতে আগ্রহী। যার মধ্যে রয়েছে মার্কিন সফটওয়্যার কোম্পানি ওরাকল। কোম্পানিটি আগে থেকেই টিকটকের জন্য ক্লাউড সেবা দিয়ে আসছে।

টিকটকের ওপর নিষেধাজ্ঞা ২০২৫ সালের ১৯ জানুয়ারি কার্যকর হয়। এর আগে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল টিকটক। 

তবে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞাটি বহাল রাখে মার্কিন সুপ্রিম কোর্ট। এরপরই এ বছরের ২০ জানুয়ারি তার প্রথম নির্বাহী আদেশ জারি করে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেন ট্রাম্প।