ডটবিডি ডোমেইন রেজিস্ট্রেশন মিলবে আম্বার আইটি থেকেও
ডটবিডি ও ডটবাংলার পাশাপাশি গ্রাহকরা কোম্পানিটির মাধ্যমে ডটকম, ডটনেট, ডটইনফো এবং ডটওআরজিসহ বিভিন্ন আন্তর্জাতিক ডোমেইনও নিবন্ধন করতে পারবেন।
দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট সেবাদাতা কোম্পানি আম্বার আইটি লিমিটেড। বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা বা রিসেলার হিসেবে এখন থেকে ডটবিডি ও ডটবাংলা ডোমেইন নিবন্ধন এবং ব্যবস্থাপনা সেবা দেবে কোম্পানিটি।
ডটবিডি ও ডটবাংলার পাশাপাশি গ্রাহকরা কোম্পানিটির মাধ্যমে ডটকম, ডটনেট, ডটইনফো এবং ডটওআরজিসহ বিভিন্ন আন্তর্জাতিক ডোমেইনও নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং এবং ই-মেইল সেবাও পাওয়া যাবে।
আম্বার আইটি বলেছে, দেশে ডিজিটাল পরিচয় এবং অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে ডটবিডি ও ডটবাংলা ডোমেইনের ব্যবহার বাড়ছে। এই চাহিদার কথা বিবেচনায় রেখেই গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত নিবন্ধন সেবা চালু করা হয়েছে।
প্রতিটি ডোমেইনের সঙ্গে বিনামূল্যে ডিএনএস হোস্টিং ও ডোমেইন ব্যবস্থাপনা সুবিধা দেওয়ার কথাও উল্লেখ করেছে কোম্পানিটি।
কোম্পানিটির মতে, ব্যবসা, প্রতিষ্ঠান, ব্র্যান্ড কিংবা ব্যক্তিগত পরিচয়ের জন্য নির্ভরযোগ্য দেশীয় অনলাইন ঠিকানা হিসেবে ডটবিডি ও ডটবাংলা কার্যকর বিকল্প হতে পারে।
