ইউটিউবে ওয়াচ হিস্ট্রি বন্ধ করার সহজ পদ্ধতি
পদ্ধতিটি ইউটিউবের ওয়েব সংস্করণ ও মোবাইল সংস্করণ, উভয়ের জন্যই প্রায় একই৷
অনেক অ্যাপের হোমপেইজই বিভিন্ন পরামর্শ ও বিজ্ঞাপনে ভরা থাকে, যা দেখানো হয় ব্যবহারকারীর আগের বিভিন্ন সার্চের ওপর ভিত্তি করে।
ইউটিউবের বেলাতেও বিষয়টি একই। তবে, তা এড়ানোর জন্য ব্যবহারকারীদের কাছে একটি উপায় রয়েছে।
কোনো ব্যবহারকারী যদি নিজের ওয়াচ হিস্ট্রি বন্ধ করেন ও এর আগে উল্লেখযোগ্য কোনো ওয়াচ হিস্ট্রি না থাকলেই সমস্যাটি দূর হয়ে যাবে। এতে করে ইউটিউবের হোমপেইজে শুধু সার্চ বার, শর্টস, সাবস্ক্রিপশন ও লাইব্রেরির অপশন দেখা যাবে বলে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
পদ্ধতিটি ইউটিউবের ওয়েব ও মোবাইল সংস্করণ, উভয়ের জন্যই প্রায় একই৷ চলুন দেখে নেওয়া যাক কীভাবে ওয়াচ হিস্ট্রি বন্ধ করবেন।
ওয়াচ হিস্ট্রি বন্ধ করবেন যেভাবে
ওয়াচ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
ইউটিউবের রেকমেন্ডেশন বন্ধ করতে ও হোমপেইজ পরিষ্কার করার জন্য ব্যবহারকারীকে ইউটিউবের ওয়াচ হিস্ট্রি মুছে ফেলতে হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করবেন এটি।
