১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আগামী মাসেই সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনসহ যা যা আনছে ওয়ানপ্লাস

এ নতুন স্মার্টফোনটিকে ‘সেরা দামে দারুণ মানের ফ্ল্যাগশিপ ডিভাইস’ হিসেবে বর্ণনা করেছে ওয়ানপ্লাস।

আগামী মাসেই সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনসহ যা যা আনছে ওয়ানপ্লাস
‘ওয়ানপ্লাস ১৫’-এর নতুন ডিজাইনের একটি সংস্করণ এই স্মার্টফোন। ছবি: ওয়ানপ্লাস

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 12:38 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

আগামী মাসে সাশ্রয়ী মূল্য ও টেকসই স্মার্টফোনসহ নতুন তিনটি পণ্য বাজারে আনছে ভোক্তা ইলেকট্রনিক্স উৎপাদক চীনা কোম্পানি ওয়ানপ্লাস।

নতুন তিনটি পণ্যের মধ্যে অন্যতম হচ্ছে গ্রাহকদের বহুল প্রতীক্ষিত ‘ওয়ানপ্লাস ১৫আর’ স্মার্টফোন, যা ‘ওয়ানপ্লাস ১৫’-এর নতুন ডিজাইনের একটি সংস্করণ। বাজারে চালুর পরই ‘ওয়ানপ্লাস ১৫’ স্মার্টফোনটিকে গ্রাহকরা সাদরে গ্রহণ করেছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

ওয়ানপ্লাস ১৫আর

ব্র্যান্ডটির রেওয়াজ অনুসারে, ‘ওয়ানপ্লাস ১৫’-এর তুলনায় সাশ্রয়ী মূল্যের হবে  ফ্ল্যাগশিপ ‘ওয়ানপ্লাস ১৫আর’। এখনও এর দাম না জানালেও ওয়ানপ্লাস নতুন এ স্মার্টফোনটিকে ‘সেরা দামে দারুণ মানের ফ্ল্যাগশিপ ডিভাইস’ হিসেবে বর্ণনা করেছে।

ডিভাইসটি কালো ও পার্পল রঙে পাওয়া যাবে। ছবি: ওয়ানপ্লাস

ডিভাইসটি কালো ও পার্পল রঙে পাওয়া যাবে

এখনও ফোনের পুরো স্পেসিফিকেশনের বিস্তারিত প্রকাশ করেনি নির্মাতা। তবে, এ ফোনের মূল আকর্ষণ হচ্ছে এর দীর্ঘস্থায়িত্ব।

কোম্পানিটি বলেছে, ওয়ানপ্লাস ১৫আর-এর ‘ডিউরেবিলিটি রেটিং আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে, যা স্মার্টফোন শিল্পের সবচেয়ে পূর্ণাঙ্গ রেটিং’। ফলে ফোনটি মজবুত ও টেকসই হওয়ায় সহজে ক্ষতি হবে না।

কালো ও মিন্ট গ্রিন, দুটি রঙে পাওয়া যাবে ফোনটি। ডিসেম্বরের ১৭ তারিখে ফোনটি বাজারে আসছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই ফোনটির স্পেসিফিকেশন ও দাম প্রকাশ পাবে। কারণ হাতে খুব বেশি সময় নেই।

প্রাথমিকভাবে ফোনটি কেবল ইউরোপ, ভারত ও উত্তর আমেরিকার গ্রাহকরা কিনতে পারবেন। 

এতে রয়েছে উন্নতমানের স্বাস্থ্য ও ফিটনেসের বিভিন্ন ফিচার। ছবি: ওয়ানপ্লাস

এতে রয়েছে উন্নতমানের স্বাস্থ্য ও ফিটনেসের বিভিন্ন ফিচার

প্যাড গো ২ ট্যাবলেট

‘প্যাড গো ২’ নামের ট্যাবলেট বাজারে আনছে ওয়ানপ্লাস, যা মিড রেঞ্জের মধ্যে একটি ভালো মানের ট্যাবলেট বলে দাবি তাদের। ডিভাইসটিতে এন্টি-গ্লেয়ার ফিনিশ রয়েছে এবং এটি কালো ও পার্পল রঙে পাওয়া যাবে।

কোম্পানিটির ফাইভজি সংযোগওয়ালা প্রথম ট্যাবলেট এটি। এ ছাড়া ‘এতে ইন্টিগ্রেটেড স্টাইলাস রয়েছে, যা নোট নেওয়া ও সৃজনশীল কাজের জন্য উৎপাদনশীলতা ও নির্ভুলতার উন্নতি করবে’। 

ট্যাবলেটটি ডিসেম্বর ১৭ তারিখে ইউরোপ, ভারত ও উত্তর আমেরিকার বাজারে আসছে।

ওয়ানপ্লাস ওয়াচ লাইট

কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচের সাশ্রয়ী মূল্যের সংস্করণ ‘ওয়ানপ্লাস ওয়াচ লাইট’। এতে রয়েছে স্বাস্থ্য ও ফিটনেস সংক্রান্ত বিভিন্ন উন্নত ফিচার। স্মার্টওয়াচটির দাম এখনও প্রকাশ করেনি কোম্পানিটি।

ওয়াচটি কেবল সিলভার রঙে পাওয়া যাবে। ডিসেম্বরের ১৭ তারিখে কেবল ইউরোপের বাজারে চালু হবে ওয়ানপ্লাস ওয়াচ লাইট।