১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেকর্ড লেনদেনের দিন সূচক পতন

দিন শেষে ১১০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে এ বাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 03:14 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

টানা চার দিন উত্থানের পর ঢাকার পুঁজিবাজারে সূচক পতন হলেও আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।  

মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স লেনদেন শেষ করেছে সূচকের ঘরে ৫৭২৫ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে পৌনে দুই পয়েন্ট কম।

দিন শেষে ১১০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে এ বাজারে। এর আগে গত ১৪ ফ্রেব্রুয়ারি ডিএসইতে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ১১৭৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল সেদিন। 

টানা চার দিন সূচক বাড়ার পর মঙ্গলবারও ডিএসইতে লেনদেন শুরু হয়েছিল ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে। পৌনে এক ঘণ্টায় ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে ৫৭৭১ পয়েন্ট ছুঁয়েছিল। 

তবে সেই ধারা স্থায়ী হয়নি। কয়েক ধাপের পতনে দিন শেষে সূচক আগের দিনের চেয়েও পৌনে দুই পয়েন্ট কমে গেছে। 

এদিন ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, কমেছে ২২২টির, ৪১টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।