প্রথম প্রান্তিকে আয় কমল ইউনিলিভার কনজিউমারের
কোম্পানিটির মোট শেয়ার রয়েছে এক কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩১৮টি।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের।
বহুজাতিক কোম্পানিটি মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে, প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ২৯ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ১৬ পয়সা।
কোম্পানিটির মোট শেয়ার রয়েছে এক কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩১৮টি।
প্রথম প্রান্তিক শেষে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ দাঁড়ায় ১০ টাকা ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১৯ টাকা ৩ পয়সা।
শেয়ার প্রতি সম্পদ (এনওভি) বেড়ে দাড়িয়েছে ১২২ টাকা ৫৮ পয়সা। গত ডিসেম্বরে ছিল ১১৬ টাকা ৩০ পয়সা।
আয় কমে যাওয়ার ব্যাখ্যায় কোম্পানিটি বলেছে, পণ্যর বিপরীতে নিট মুনাফার হার কমিয়ে দেয়ায় সার্বিকভাবে আয় কমেছে। পরিচালন ব্যয় কমিয়ে আনার চেষ্টায় নিট মুনাফা কমলেও শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ বেড়েছে।
