১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১১টি পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 09:52 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

পুঁজিবাজারের সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সংগঠন— ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের আহসান হাবিব রাসেল। 

শুক্রবার ঢাকার পুরানা পল্টনে সিএমজেএফ কার্যালয়ে সংগঠনের দ্বিবার্ষিক সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। 

নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১১টি পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নাসির উদ্দিন চৌধুরী।

২০২৬-২৭ মেয়াদে অন্যদের মধ্যে সহ-সভাপতি পদে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বাবুল বর্মণ, ‌যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তৌহিদুল ইসলাম রানা, অর্থ সম্পাদক পদে আজকের পত্রিকার মাহফুজুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে বিপ্লবী বার্তা ডটকমের ওবায়দুর রহমান নির্বাচিত হয়েছেন। 

কার্যনির্বাহী পাঁচটি পদে জয় পেয়েছেন আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), মোহাম্মদ সাজ্জাদ হোসেন (জিটিভি), সুশান্ত সিনহা (একাত্তর টেলিভিশন), মুস্তাফিজুর রহমান (নিউ এইজ) এবং এসএম জাকির হোসেন।