ছবিতে মেসির আনন্দাশ্রু, আর্জেন্টাইনদের উল্লাস ও মিশরের হতাশা
ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকে পরাজয়ের শঙ্কায় পড়েছিল আর্জেন্টিনা। কিন্তু পরের ১৩ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল তারা। নাটকীয় জয়ে বিশ্বকাপে টিকে রইল শিরোপাধারীরা। শুরুতে পেনাল্টি মিস করলেও, গোল করে ও করিয়ে দলের ঘুরে দাঁড়ানোয় বড় ভূমিকা রাখলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে অঝোরে কাঁদলেন আর্জেন্টিনা অধিনায়ক। পরে তাকে নিয়েই উল্লাসে মেতে উঠল সতীর্থরা। জয়ের সম্ভাবনা জাগিয়েও বিদায়ের হতাশা সঙ্গী হলো মিশরের। ছবি: রয়টার্স