০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘আরও উন্নতি প্রয়োজন,’ ইরাককে উড়িয়ে বললেন সেনেগাল কোচ

তৃতীয় সেরা দলের একটি হয়ে বিশ্বকাপে টিকে যাওয়া সেনেগালের চোখ উন্নতিতে।

‘আরও উন্নতি প্রয়োজন,’ ইরাককে উড়িয়ে বললেন সেনেগাল কোচ
সেনেগাল কোচ পাপ চাও (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 04:23 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

ইরাকের বিপক্ষে বড় জয়ে নিজেদের কাজ মোটামুটি সেরে রেখেছিল সেনেগাল। ‘জি’ গ্রুপের খেলা শেষ হতেই তারা পেয়েছে সুখবর। সেরা তৃতীয় দলের একটি হয়ে জায়গা করে নিয়েছে শেষ বত্রিশে।

এতে বড় ভূমিকা রেখেছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচে সেনেগালের বড় জয়। টরন্টোয় একপেশে ম‍্যাচে ইরাককে ৫-০ হারায় তারা। 

চাও মনে করেন, বিশ্বকাপে এগিয়ে যেতে এই পারফরম‍্যান্স যথেষ্ট নয়।

“যদিও আমরা পাঁচ গোল করেছি, কিন্তু এখনও আমাদের উন্নতি প্রয়োজন।”

টানা দুই আসর শুরুর পর এভাবে ঘুরে দাঁড়ানোয় মিডফিল্ডার পাপে গেয়ি ও উইঙ্গার সাদিও মানের বড় অবদানের কথা বললেন কোচ। বিশেষ করে জোড়া গোল করা গেয়ির।

“ওর মধ‍্যে ‘টিম স্পিরিট’ আছে… সে মাঠে দারুণ সব কাজ করে। সে রক্ষণের দিক থেকেও দলকে খুব সাহায‍্য করে।”

এই ম‍্যাচে জালের দেখা পেয়ে রেকর্ড গড়েছেন ইসমাইলা সার। পাপা বৌবা দিয়ুপকে ছাড়িয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড। তাকে প্রশংসায় ভাসালেন মিডফিল্ডার ইদ্রিসা গেয়ি।

“এটা আসলেই, আসলেই তার প্রাপ‍্য। হ‍্যাঁ, সে যা করে, নিজের পুরোটা দিয়েই করে।”

নরওয়ের বিপক্ষে জোড়া গোলে দিয়ুপের রেকর্ড স্পর্শ করেন সার। এবার রেকর্ড নিজের করে নিলেন তিনি। আসরে এখন পর্যন্ত তিন গোল করা ফরোয়ার্ডের সামনে সুযোগ থাকছে আরও এগিয়ে যাওয়ার।