০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘এন্দ্রিক গোল করতে পারলে আমরা এখন অন‍্য কিছু নিয়ে কথা বলতাম’

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মনে করেন, নরওয়ের বিপক্ষে এন্দ্রিক সুযোগ কাজে লাগাতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারত।

‘এন্দ্রিক গোল করতে পারলে আমরা এখন অন‍্য কিছু নিয়ে কথা বলতাম’
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 03:54 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

ভিনিসিউস জুনিয়র যখন রক্ষণ চেরা পাসে এন্দ্রিককে খুঁজে পেলেন, আর্লিং হলান্ডের হাত উঠে গেল মাথায়। ব্রাজিলের সামনে সুবর্ণ সুযোগ এগিয়ে যাওয়ার। গোলরক্ষককে একা পেয়েও বিস্ময়করভাবে তরুণ ফরোয়ার্ড শট রাখতে পারেননি লক্ষ‍্যে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মনে করেন, তখন যদি গোল হতো, ম‍্যাচের চিত্র হয়তো ভিন্ন হতে পারতো।

শেষ ষোলোর ম‍্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারে ব্রাজিল। প্রথমার্ধে স্পট কিকে ব‍্যর্থ হন ব্রুনো গিমারাইস। দ্বিতীয়ার্ধে ওই সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি এন্দ্রিক।

মিশর ম‍্যাচের আগে কথা প্রসঙ্গে এন্দ্রিকের ওই ব‍্যর্থতার কথা বললেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।

“ব্রাজিল ও নরওয়ের ম‍্যাচের কিছুটা আমি দেখেছি। নরওয়ে খুব ভালো দল। যদি এন্দ্রিক ওই সুযোগ কাজে লাগাতে পারত তাহলে আমরা হয়তো এখন অন‍্য কিছু নিয়ে কথা বলতাম। ব্রাজিল দারুণ একটি দলের মুখোমুখি হয়েছিল।”

আর্জেন্টিনার সামনেও অপেক্ষা করছি কঠিন এক প্রতিপক্ষ। মোহামেদ সালাহদের দ্রুত আক্রমণে যাওয়ার সামর্থ‍্য নিয়ে সাবধানী স্কালোনি।

“মিশর খুব ভালো দল। বিশ্বমানের খেলোয়াড় আছে তাদের। দীর্ঘদিন ধরে কাজ করছেন, এমন একজন কোচ আছে তাদের। ওরা নিজেদের খেলার ধরণ নিয়ে নিশ্চিত। তারা সব প্রতিপক্ষের জন‍্যই কাজটা কঠিন করে তোলে। 

“চাওয়া হলো, কেইপ ভার্ড যেভাবে আক্রমণ করতে পেরেছে এবং আমাদের ভুগিয়েছে সেটা এড়ানো। সালাহ একজন দারুণ খেলোয়াড়, তার মুখোমুখি হতে পারাটা আনন্দে। আমরা সবসময়ই মিলিতভাবে রক্ষণ সামাল দেই।”