১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার ব্রুনেইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

প্রথম দুই ম্যাচে জয়ের পথে জাল অক্ষত রেখে মোট ১৩ গোল করল গোলাম রব্বানী ছোটনের দল।

এবার ব্রুনেইয়ের জালে বাংলাদেশের ৮ গোল
জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 06:33 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। এবার ব্রুনেইকে গোল বন্যায় ভাসিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে সোমবার ৮-০ গোলে জিতেছে বাংলাদেশ। দুই অর্ধে হয়েছে চারটি করে গোল।

জোড়া গোল করেছেন রিফাত কাজী ও অপু রহমান। একটি করে গোল করেছেন মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদা ও বায়েজিদ বোস্তামি।

গত শনিবার প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে বাছাই শুরু করে বাংলাদেশ। 

‎আগামী বুধবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ছোটনের দল।