১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেপালকে হারিয়ে ফের এগিয়ে গেল বাংলাদেশ

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল।

নেপালকে হারিয়ে ফের এগিয়ে গেল বাংলাদেশ
বাংলাদেশ-নেপাল ম্যাচের একটি মুহূর্ত। ছবি: বাংলাদেশ কাবাডি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 07:38 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

তৃতীয় ম্যাচে এসে আবারও আলো ছড়ালেন শ্রাবণী-খাদিজারা। নেপালকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ফের এগিয়ে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল।

ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে সোমবার জমজমাট লড়াইয়ে নেপালকে ৩১-২৩ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে স্বাগতিকরা এগিয়ে ছিল ১৭-১০ ব্যবধানে।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের খাদিজা।

পাঁচ ম্যাচের সিরিজ বাংলাদেশ শুরু করেছিল ৩৪-২৪ পয়েন্টে জিতে। দ্বিতীয় ম্যাচে ২৫-২০ পয়েন্ট জিতে সমতা ফেরায় নেপাল।

২-১ এ এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন এক ম্যাচ হাতে রেখেই সিরিজে জিতে নেওয়ার হাতছানি। মঙ্গলবার চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।