১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অভিজ্ঞতা পার্থক‍্য গড়ে দিয়েছে’, জার্মানির বিপক্ষে হেরে বললেন আইমার্স ফাই

সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে হারে ভীষণ হতাশ আইভরি কোস্ট কোচ, তবে খুশি দলের লড়াইয়ে।

‘অভিজ্ঞতা পার্থক‍্য গড়ে দিয়েছে’, জার্মানির বিপক্ষে হেরে বললেন আইমার্স ফাই
আইমার্স ফাই। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 11:15 AM

Updated : 11 Sep 2026, 03:27 PM

এগিয়ে যাওয়ার পরও জার্মানির বিপক্ষে হেরে যাওয়ায় ভীষণ হতাশ আইভরি কোস্ট কোচ আইমার্স ফাই। তবে সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে খেলোয়াড়দের লড়াইয়ে তিনি মুগ্ধ। কোচের মনে হচ্ছে, অভিজ্ঞতার ঘাটতির জন‍্যই হারতে হয়েছে তাদের।

টরন্টো স্টেডিয়ামে শনিবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে হেরেছে কোত দি ভোয়া।

টানা দুই জয়ে নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে জার্মানি। তাদের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে আইভরি কোস্ট।

খেলার ধারার বিপরীতে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল তারা। বদলি নেমে আইভরি কোস্টের হৃদয় ভেঙে জার্মানিকে জিতিয়েছেন ডেনিস উন্দাভ।

ফাই মনে করছেন, তার দল দ্বিতীয় গোল পেলে ম‍্যাচের ফল ভিন্ন হতে পারত।

“এই হারের পর অনভূতি হতাশার চেয়েও বেশি কিছু। কারণ, আমরা এই শক্তিশালী জার্মানি দলের বিপক্ষে আগে গোল করতে পেরেছিলাম।”

“অভিজ্ঞতার পার্থক‍্য আছে, একারণে আমরা যে সুযোগগুলো পেয়েছিলাম, সেখানে আমাদের গোল করা উচিত ছিল, ওই সময়ে আমরা দ্বিধায় ছিলাম।”

জার্মানির বিপক্ষে এই হার ভুলে সামনে কুরাসাও ম‍্যাচের চ‍্যালেঞ্জের দিকে তাকাতে চান আইভরি কোস্ট কোচ।

“এই ম‍্যাচকে আমরা শিক্ষা হিসেবে নেব এবং এবং ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আমাদের ভাগ‍্য এখনও নিজেদের হাতেই আছে, অথবা পায়েই আছে।”