১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতকে ১১ গোলে হারিয়ে শেষ আটে জাপান

আসরে দুই ম্যাচ খেলে ১৩টি গোল হজম করেছে ভারতের মেয়েরা।

ভারতকে ১১ গোলে হারিয়ে শেষ আটে জাপান
জাপানকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি ভারত। ছবি: এএফসি এশিয়ান কাপ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 11:00 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

উইমেন’স এশিয়ান কাপে ব্রিবতকর এক অভিজ্ঞতা হয়েছে ভারতের। তাদেরকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে জাপান।

পার্থে শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে ১১-০ গোলে জিতেছে মেয়েদের ফিফা র‌্যাঙ্কিংয়ে আট নম্বর দলটি। 

জাপানের এই বিশাল জয়ে সবচেয়ে বড় অবদান হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকির। দুজনেই করেছেন হ্যাটট্রিক। 

চতুর্থ মিনিটে ইয়ামোতোর লক্ষ্যভেদে ভারতের দুঃস্বপ্নের শুরু, যা শেষ হয় ৮১তম মিনিটে মিয়াজাওয়ার হ্যাটট্রিক পূরণের মধ্য দিয়ে।

দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে জাপান। সমান ৩ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে চাইনিজ তাইপে ও ভিয়েতনাম।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ৬৭তম স্থানে থাকা ভারত দুই ম্যাচেই হেরেছে। গোল হজম করেছে মোট ১৩টি, দিয়েছে একটি।