১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাডুকানুকে উড়িয়ে শিয়াওতেকের পাঁচে পাঁচ

শিয়াওতেকের বিপক্ষে আরও একটি ম্যাচ সরাসরি সেটে হারলেন রাডুকানু।

রাডুকানুকে উড়িয়ে শিয়াওতেকের পাঁচে পাঁচ
শিয়াওতেকের সামনে এবারও পাত্তা পেলেন না রাডুকানু (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2025, 12:27 AM

Updated : 26 Aug 2026, 12:48 PM

ইগা শিয়াওতেকের বিপক্ষে অতীতের বিবর্ণতা এবারও ঝেড়ে ফেলতে পারলেন না এমা রাডুকানু। ব্রিটিশ গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে আরেকবার সরাসরি সেটে হারিয়ে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন এখানে গত তিনবারের চ্যাম্পিয়ন পোলিশ তারকা।

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে বুধবার ৬-১, ৬-২ গেমে জেতেন ২৩ বছর বয়সী শিয়াওতেক।

২০২১ সালের ইউএস ওপেন জয়ী ২২ বছর বয়সী রাডুকানুর বিপক্ষে পাঁচবারের দেখায় সবকটিই সরাসরি সেটে জিতলেন শিয়াওতেক। ‘ক্লে কোর্টের রানী’ হিসেবে পরিচিত এই তারকা প্যারিসে জিতলেন টানা ২৩ ম্যাচ।

দারুণ অর্জনের হাতছানিতে ছুটছেন শিয়াওতেক। ছবি: রয়টার্স 

দারুণ অর্জনের হাতছানিতে ছুটছেন শিয়াওতেক

১৯৬৮ সালের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা চারবার ফরাসি ওপেন জয়ের লক্ষ্যে ছুটছেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়াওতেক।

টানা তিনটিসহ গত পাঁচ বছরের মধ্যে চারবারই এখানে ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি।