ইন্টারে ইরানি স্ট্রাইকার তারেমি
সেরি আর ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন মেহদি তারেমি।
পর্তুগাল থেকে ইতালিয়ান ফুটবলে পাড়ি জমালেন মেহদি তারেমি। তিন বছরের চুক্তিতে ইন্টার মিলানে যোগ দিলেন ইরানের এই স্ট্রাইকার।
৩১ বছর বয়সী তারেমিকে পোর্তো থেকে ফ্রি ট্রান্সফারে দলে টানার কথা শনিবার জানিয়েছে সেরি আর ক্লাবটি। চুক্তি হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত।
ইতালিয়ান ক্লাব ইতিহাসে প্রথম ইরানি ফুটবলার হচ্ছেন তিনি।
চলতি দলবদলে এই নিয়ে তিন জন ফুটবলার দলে ভেড়াল ইন্টার। এর আগে পোলিশ মিডফিল্ডার পিওতর জেলিনস্কি ও স্প্যানিশ গোলরক্ষক ইয়োসেপ মার্তিনেসকে দলে টানে তারা।
