১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আনচেলত্তির ছেলের কাঁধে লিলের দায়িত্ব

দুই বছরের জন্য দাভিদে আনচেলত্তিকে প্রধান কোচ করল ফরাসি ক্লাবটি।

আনচেলত্তির ছেলের কাঁধে লিলের দায়িত্ব
দাভিদে আনচেলত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 08:20 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে লিল। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির ছেলে দাভিদে আনচেলত্তিকে নিযুক্ত করেছে ফরাসি ক্লাবটি।

৩৬ বছর বয়সী দাভিদের সঙ্গে দুই বছরের চুক্তি করার কথা সোমবার জানিয়েছে লিগ আঁর দল লিল।

কোচিং ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন দাভিদে। গত বছর ব্রাজিলের শীর্ষ সারির ক্লাব বোটাফোগোয় পাঁচ মাসের জন্য কোচ ছিলেন তিনি।

২০১৬ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন দাভিদে। কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে নাপোলি, বায়ার্ন মিউনিখ, এভারটন এবং রেয়াল মাদ্রিদে কাজ করেছেন এই ইতালিয়ান।

কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলের প্রধান কোচ। এখন বাবার সঙ্গে পাঁচবারের চ্যাম্পিয়নদের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন তিনি।