২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মরক্কোর ক্লাবে যুক্ত হলেন কেইপ ভার্ড কোচ বুবিস্তা

দুই বছরের জন‍্য আরএস বেরকানের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

মরক্কোর ক্লাবে যুক্ত হলেন কেইপ ভার্ড কোচ বুবিস্তা
বুবিস্তা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 06:31 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

বিশ্বকাপে চমক দেখানো বুবিস্তা কোচিংয়ে নতুন এক অ‍ধ‍্যায় শুরু করছেন। মরক্কোর ক্লাব আরএস বেরকানের সঙ্গে চুক্তি করেছেন তিনি। 

গত মাসে সমাপ্ত বিশ্বকাপে ছোট্ট দ্বীপ দেশ কেইপ ভার্ডকে শেষ বত্রিশে নিয়ে সাড়া জাগান বুবিস্তা। আরএস বেরকান মঙ্গলবার তার সঙ্গে দুই বছরের চুক্তি করার কথা জানিয়েছে।

ক্লাবের পাশাপাশি কেইপ ভার্ডের কোচ হিসেবে কাজ করার সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। তবে গণমাধ‍্যমের খবর, আগামী কিছু দিনের মধ‍্যে জাতীয় দলের কোচ পদ থেকে সরে যাবেন ৫৬ বছর বয়সী বুবিস্তা। 

২০২৫ সালে মরক্কোর লিগ শিরোপা জেতে আরএস বেরকান। গত মৌসুমে হয় রানার্সআপ। সেবার আফ্রিকার চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ চারেও খেলে দলটি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় চলতি বছরও খেলবে তারা। 

কেইপ ভার্ড বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর ২০২৫ সালে আফ্রিকার বর্ষসেরা কোচ হন বুবিস্তা। চূড়ান্ত পর্বে স্পেন ও উরুগুয়ের সঙ্গে ড্র করে কেইপ ভার্ড। শেষ বত্রিশে অতিরিক্তি সময়ে আর্জেন্টিনার বিপক্ষে তারা হারে ৩-২ গোলে।