১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেপালকে উড়িয়ে কাবাডি সিরিজ শুরু বাংলাদেশের

দাপুটে জয় পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল।

নেপালকে উড়িয়ে কাবাডি সিরিজ শুরু বাংলাদেশের
দারুণ জয়ে শুরু করল বাংলাদেশ দল। ছবি: বাংলাদেশ কাবাডি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 06:52 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

শুরুতে আগ্রাসী খেলা বাংলাদেশ বিরতিতে গেল চার পয়েন্ট এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ল আরও। নেপালকে হারিয়ে কাবাডি সিরিজ শুরু করলেন শ্রাবণীরা।

পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে শুক্রবার পাঁচ ম্যাচের সিরিজের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৪-২৪ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ জাতীয় নারী দল। প্রথমার্ধ দল শেষ করেছিল ১৪-১০ ব্যবধানে এগিয়ে থেকে।

সিরিজের উদ্বোধনী ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর ভিআইপি বক্সে খেলা দেখতে দেখতে এক পর্যায়ে তিনি নিচে নেমে দর্শকের কাতারে এসে দাঁড়ান খেলা উপভোগ করতে। ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে সেলফিও তোলেন তিনি।

ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক। 

শনিবার হবে দ্বিতীয় ম্যাচ।