১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ভার্দিওল, অন্তত চার সপ্তাহ দিয়াস

চেলসির বিপক্ষে চোট পাওয়া দুই ডিফেন্ডারের ব‍্যাপারে বড় দুঃসংবাদ পেল ম‍্যানচেস্টার সিটি।

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ভার্দিওল, অন্তত চার সপ্তাহ দিয়াস
চোট নিয়ে মাঠ ছাড়া ইয়োশকো ভার্দিওল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 08:31 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে বড় ধাক্কা খেয়েছে ম‍্যানচেস্টার সিটি। কোচ পেপ গুয়ার্দিওলা নিশ্চিত করেছেন, হ‍্যামস্ট্রিংয়ের চোটে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রুবেন দিয়াসকে। শিনবোন ভেঙ্গে যাওয়ায় লম্বা সময়ের জন‍্য ছিটকে গেছেন ইয়োশকো ভার্দিওল। 

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার চেলসির বিপক্ষে ১-১ ড্র হওয়া ম‍্যাচে চোট পান সিটির এই দুই ডিফেন্ডার। শুরুর একাদশের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে আরও চাপে পড়ে গেল সিটি। 

২০ রাউন্ড শেষ ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে গুয়ার্দিওলার দল। সমান ম‍্যাচে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে মিকেল আর্তেতার আর্সেনাল। 

প্রিমিয়ার লিগে টানা দুই ড্রয়ের পর আগামী বুধবার ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের মুখোমুখি হবে সিটি। ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের চোট সম্পর্কে বললেন গুয়ার্দিওলা।

“দিয়াস, হ‍্যামস্ট্রিংয়ের সমস‍্যায় চার থেকে ছয় সপ্তাহ (বাইরে থাকবে)। ভার্দিওল লম্বা সময় বাইরে থাকবে। (জন) স্টোন্সের ব‍্যাপারে কোনো ধারণা নেই। পরের ম‍্যাচের জন‍্য সে তৈরি নয়। (নাথান) আকে ঠিক আছে।”

“আমাদের যে স্পিরিট আছে, তাতে আমরা এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারব। ক্লান্তির কথা বিবেচনায় রেখে, আমাদের নতুন মুখ দেখতে হবে এবং আগামীকাল সিদ্ধান্ত নিতে হবে।”