১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেইপ ভার্ডের প্রধান কোচ হলেন বেতেনকুর

ছয় বছর ধরে জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি।

কেইপ ভার্ডের প্রধান কোচ হলেন বেতেনকুর
উম্বার্তো বেতেনকুর। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 03:34 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

বুবিস্তার বিদায়ের পর, নতুন প্রধান কোচ বেছে নিয়েছে গত বিশ্বকাপের চমক কেইপ ভার্ড। ছয় বছর ধরে সহকারী কোচ হিসেবে কাজ করা ৫১ বছর বয়সী উম্বার্তো বেতেনকুর পেয়েছেন দেশকে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব।

উত্তর আমেরিকা বিশ্বকাপে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের গ্রুপে থেকেও নকআউট পর্বে জায়গা করে নেয় কেইপ ভার্ড। শেষ বত্রিশে অবিশ্বাস্য লড়াই করে অতিরিক্ত সময়ে তারা হারে আর্জেন্টিনার বিপক্ষে।

২০২০ সাল থেকে কেইপ ভার্ডের সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন বেতেনকুর। নতুন প্রধান কোচ হিসেবে তার নাম ঘোষণার সময় চুক্তির বিস্তারিত তথ‍্য প্রকাশ করেনি কেইপ ভার্ড ফুটবল অ‍্যাসোসিয়েশন।

আর বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানিয়ে কোচিং ক‍্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন বুবিস্তা। মরক্কোর ক্লাব আরএস বেরকানের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে আগামী ২৫ সেপ্টেম্বর মালির মাঠে খেলবে কেইপ ভার্ড। চার দিন পর তারা ঘরের মাঠে রুয়ান্ডার মুখোমুখি হবে।