১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রাবণীদের হারিয়ে সিরিজে সমতায় ফিরল নেপাল

প্রথমার্ধে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে হেরেই গেল বাংলাদেশ।

শ্রাবণীদের হারিয়ে সিরিজে সমতায় ফিরল নেপাল
দারুণ শুরুর পর হারল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ছবি: কাবাডি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 06:55 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুটাও ভালো হলো শ্রাবণীদের। এগিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে হেরে গেল স্বাগতিকরা।

পাঁচ ম্যাচের উইমেন’স কাবাডি সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার বাংলাদেশকে ২৫-২০ পয়েন্টে হারিয়েছে নেপাল। ১-১ সমতাও ফিরল সিরিজে।

পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে বাংলাদেশের শুরুটা ছিল আশা জাগানিয়া। ১৪-১১ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ব্যথা পেলেও দ্বিতীয়ার্ধে খেলা চালিয়ে যান স্বাগতিক অধিনায়ক শ্রাবণী মল্লিক। 

দ্বিতীয়ার্ধে শ্রাবণীকে আটকেই মূল্যবান দুই পয়েন্ট আদায় করে নেয় নেপাল। ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নেয় সফরকারীরা। ম্যাচসেরা হয়েছেন জয় দলের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী।

সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ৩৪-২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে দুই দল মুখোমুখি হবে সোমবার।