১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিএসজি-মার্সেই ম্যাচ স্থগিত

ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসজি-মার্সেই ম্যাচ স্থগিত
পিএসজি-মার্সেই লড়াই একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 08:19 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

বৈরি আবহাওয়ার প্রভাব পড়েছে পিএসজি ও মার্সেইয়ের ম্যাচে। ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস থাকায় স্থগিত করা হয়েছে ফরাসি লিগের ম্যাচটি।

মার্সেইয়ের মাঠে রোববার হওয়ার কথা ছিল লিগ আঁর ম্যাচটি। এদিন দুপুর থেকে ওই অঞ্চলে ঝড়ের ও প্রচুর বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। 

তাতে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে মার্সেই-পিএসজির ম্যাচ। মার্সেই বিবৃতিতে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে মাঠের লড়াই।

লিগে শতভাগ জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী পিএসজি। সমান ম্যাচে দুটি করে জয়-পরাজয়ে অষ্টম স্থানে মার্সেই।