১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আসলেই মেয়েরা ভালো খেলেছে’, ভারতকে হারিয়ে বললেন সাবিনা

টুর্নামেন্টে শুভ সূচনার জন‍্য পুরো দলকে কৃতিত্ব দিলেন জোড়া গোল করা বাংলাদেশ উইমেন’স ফুটসাল দলের অধিনায়ক।

‘আসলেই মেয়েরা ভালো খেলেছে’, ভারতকে হারিয়ে বললেন সাবিনা
ভারতের খেলোয়াড়ের সাথে বাংলাদেশের নিলুফা ইয়াসমিন নীলার বল নিয়ন্ত্রণের লড়াই। ছবি: সাফ

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 03:33 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

মালদ্বীপকে উড়িয়ে আসার আত্মবিশ্বাস ছিল ভারতের সঙ্গী। সাবিনা-কৃষ্ণারা নেমেছিলেন প্রথম ম্যাচ খেলতে। তবে শুরুতেই ভারতকে চেপে ধরলেন তারা। নিখুঁত পাসে, ফিনিশিংয়ে তাদের হারিয়ে সাফ উইমেন’স ফুটসালে শুভসূচনা পেল বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় সতীর্থদের প্রশংসায় ভাসালেন অধিনায়ক সাবিনা খাতুন।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার ভারতকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। জোড়া গোল করেন সাবিনা; অন্য গোলটি মাতসুশিমা সুমাইয়ার।

প্রথমার্ধে সপ্তম ও ত্রয়োদশ মিনিটে ভারতের জালে দুই গোল করে অধিনায়কের মতো আক্রমণভাগের দায়িত্বও ভালোভাবে সারেন সাবিনা। দুটি গোলই তিনি করেন কৃষ্ণা রানী সরকারের পাস থেকে। ম্যাচ শেষে সাবিনা জয়ের কৃতিত্ব অবশ্য দিলেন পুরো দলকে।

ভারতকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। ছবি: সাফ

ভারতকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ

“প্রথমত, ধন্যবাদ, কঠিন একটা ম্যাচ ছিল। ভারতের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন, কিন্তু আমাদের মেয়েরা আসলেই ভালো খেলেছে। এজন্য আমি তাদের সাধুবাদ জানাই। সমর্থক যারা আজ মাঠে এসেছেন আমাদের সমর্থন দিতে, তাদেরও ধন্যবাদ।”

বাংলাদেশের বিপক্ষে হারের পর অন‍্য ম‍্যাচের দিকে তাকিয়ে ভারতের খেলোয়াড় মার্জিয়া।

“হার্ড লাক, আমরা ঘুরে দাঁড়াতে পারতাম, কিন্তু পারিনি, ঠিকাছে, এখন আমাদের হাতে চারটি ম্যাচ আছে, সেগুলো আমরা জিততে পারি। (বাংলাদেশের বিপক্ষে) আমরা শেষ পর্যন্ত হাল ছাড়িনি।”