১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হয়লুনকে পাকাপাকিভাবে কিনে নিল নাপোলি

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পাঁচ কোটি ইউরোতে ডেনমার্কের এই স্ট্রাইকারকে দলে টানল ইতালিয়ান ক্লাবটি।

হয়লুনকে পাকাপাকিভাবে কিনে নিল নাপোলি
ইতালিয়ান সুপার কাপ হাতে রাসমুস হয়লুন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 06:24 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলতে আসা রাসমুস হয়লুনকে রেখে দিয়েছে নাপোলি। ডেনমার্কের এই ফরোয়ার্ডকে কিনে নিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

২৩ বছর বয়সী হয়লুনকে পেতে পাঁচ কোটি ইউরো খরচ হয়েছে নাপোলি। দুই ক্লাবের পক্ষ থেকেই বুধবার নিশ্চিত করা হয়েছে খবরটি। 

২০২৩ সালে আতালান্তা থেকে ইউনাইটেডে যোগ দেন হয়লুন। প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে ৯৫ ম্যাচ খেলে ২৬টি গোল করেন তিনি।

২০২৪ সালের মে মাসে ইউনাইটেডের এফএ কাপজয়ী দলের সদস্য ছিলেন এই ফুটবলার। ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি।

২০২৫-২৬ মৌসুমের শুরুতে ইতালিয়ান ফুটবলে ফেরেন হয়লুন। তাকে পুরো মৌসুমের জন্য ধারে দলে টানে নাপোলি। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ১৬ গোল করেন তিনি। সেখানে পান ইতালিয়ান সুপার কাপ জয়ের স্বাদ। 

সেরি আর শিরোপা ধরে রাখতে পারেনি নাপোলি। লিগ শিরোপা পুনরুদ্ধার করা ইন্টার মিলানের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় হয় তারা।