১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘রেয়াল মাদ্রিদে কবে আসছো’ এমবাপেকে প্রতি গ্রীষ্মেই প্রশ্ন করতেন ভিনিসিউস!

রেয়াল মাদ্রিদে দুই জনকে আনতে ‘এজেন্টের’ মতো কাজ করার কথা এই ফরোয়ার্ড বলেছেন নিজেই।

‘রেয়াল মাদ্রিদে কবে আসছো’ এমবাপেকে প্রতি গ্রীষ্মেই প্রশ্ন করতেন ভিনিসিউস!
কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 06:35 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপের রেয়াল মাদ্রিদে আসা নিয়ে জিনেদিন জিদানের ভূমিকা থাকার কথা অনেকেই জানেন। এবার ভিনিসিউস জুনিয়র বললেন, তারও কিছু অবদান থাকার কথা! এক্ষেত্রে নাকি তার ভূমিকা ছিল ‘এজেন্টর’ মতো!

রেয়ালের জার্সি ভিনিসিউস জুনিয়র গায়ে তোলেন সেই ২০১৮ সালে। এর ছয় বছর পর অর্থাৎ ২০২৪ সালে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটিতে যোগ দেন এমবাপে।

এর আগেও অবশ্য এমবাপে হতে পারতেন রেয়ালের। একাধিকবার প্রবল গুঞ্জনও শোনা গিয়েছিল, কিন্তু পিএসজির সাথে চুক্তি শেষ করার পর মাদ্রিদের দলটিতে নোঙর ফেলেন বিশ্বকাপ জয়ী এই ফরাসি ফরোয়ার্ড।

এমবাপে আসার পর পাদপ্রদীপের আলো থেকে কিছুটা হলেও সরে গেছেন ভিনিসিউস জুনিয়র। এ নিয়ে অবশ্য কোনো ক্ষোভ নেই তার। মাঠের ভেতরে-বাইরে দুজনের দারুণ বন্ধুত্বের কথা উল্লেখ করে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, এমবাপেকে নাকি প্রতি গ্রীষ্মেই রেয়ালে আসার জন্য তাগিদ দিতেন তিনি!

“প্রতি গ্রীষ্মেই আমি ভিনিসিউসকে লিখতাম: কখন তুমি আসছো। একজন এজেন্টের মতো কাজ করেছিলাম আমি। একই কাজ জুড বেলিংহ্যামের বেলায়ও করেছিলাম।”

“আমি সেরাদের সাথে খেলতে চাই, যেন জয়ের আরও বেশি সুযোগ থাকে। আমরা দুজন আমাদের পরিবারের চেয়েও বেশি সময় একসাথে কাটাই। আমাদের দুজনের সম্পর্ক দারুণ।”