২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রেয়াল মাদ্রিদ ও লিভারপুলের সাবেক কোচ এবার গ্রিক ক্লাবের দায়িত্বে

দুই বছরের চুক্তিতে রাফায়েল বেনিতেস যোগ দিয়েছেন পানাথিনাইকোসে।

রেয়াল মাদ্রিদ ও লিভারপুলের সাবেক কোচ এবার গ্রিক ক্লাবের দায়িত্বে
রাফায়েল বেনিতেস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 05:48 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রাফায়েল বেনিতেস। গ্রিক ক্লাব পানাথিনাইকোসের দায়িত্ব পেয়েছেন রেয়াল মাদ্রিদ ও লিভারপুলের সাবেক এই কোচ।

ইউরোপা লিগের ম্যাচে বৃহস্পতিবার ফেইনুর্ডের বিপক্ষে ৩-১ গোলে হারের পর ৬৫ বছর বয়সী স্প্যানিশ কোচ খ্রিস্তোস কন্টিসকে বরখাস্ত করে পানাথিনাইকোস। পরদিনই চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপজয়ী বেনিতেসকে নিয়োগ দিল ক্লাবটি।

গ্রিসের গণমাধ্যম লিখেছে, এথেন্সের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন বেনিতেস। এর আগে সবশেষ তিনি সেল্তা ভিগোর কোচ ছিলেন, দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় গত বছরের মার্চে সেখানে তিনি বরখাস্ত হন।

পানাথিনাইকোসের চুক্তিতে আরও এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। 

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বেনিতেস প্রতি মৌসুমে প্রায় ৪০ লাখ ইউরো পাবেন, যা গ্রিসের শীর্ষ লিগের কোনো ক্লাবে কোচকে দেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।