Published : 01 Sep 2024, 07:17 PM
কোত দি ভোয়ার সাবেক ডিফেন্ডার সোল বাম্বা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৯ বছর।
সবশেষ তুর্কির ক্লাব আদানাসপোরের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন বাম্বা। ক্লাবটি শনিবার রাতে বিবৃতিতে জানায়, শুক্রবার মানিসার বিপক্ষে ম্যাচের আগে অসুস্থ বোধ করলে বাম্বাকে হাসপাতালে নেওয়া হয় এবং জীবনের লড়াইয়ে হেরে যান তিনি।
পিএসজির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা বাম্বা পরে কার্ডিফ সিটি, লিডস ইউনাইটেড, লেস্টার সিটির মতো ক্লাবে খেলেছেন। ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ৪৬ ম্যাচ, গোল করেছেন একটি।
২০২৩ সালের জানুয়ারিতে খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর তিনি কার্ডিফের সহকারী কোচের দায়িত্ব নেন। পরে আদানাসপোর টেকনিক্যাল ডিরেক্টর হন।
২০২১ সালে তিনি নন হজকিংস লিম্ফোমায় (রক্তের ক্যান্সারের একটি ধরন) আক্রান্ত হন। তবে কেমোথেরাপির পর তাকে ক্যান্সারমুক্ত ঘোষণা করা হয়েছিল।