১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ‍্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপনে উন্মত্ত পিএসজি সমর্থকরা, এলো মৃত্যুর খবরও

নিহত ২, আহত ১৯২, আটক হয়েছেন পাঁচ শতাধিক।

চ‍্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপনে উন্মত্ত পিএসজি সমর্থকরা, এলো মৃত্যুর খবরও
রাস্তায় পুড়ছে মোটরসাইকেল, পাশেই উদযাপন করছে এক পিএসজি সমর্থক! ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 05:28 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

অধরা চ‍্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর আনন্দে ভাসছে পিএসজি। এর মাঝেই এসেছে শোকের খবর। দলটির সমর্থকদের উন্মত্ত উদযাপনে দুই জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৯২ জন, আটক পাঁচশর বেশি।

বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ‍্যারেনায় চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে উড়িয়ে দেয় পিএসজি। একপেশে ফাইনালে ৫-০ গোলে জিতে ঘরে তোলে ইউরোপ সেরার মঞ্চে নিজেদের প্রথম ট্রফি। 

এরপর প‍্যারিসে শুরু হয় বাঁধভাঙা উদযাপন। পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকের আনন্দ অবশ‍্য মাটি হতে বসেছে। 

ইন্টেরিয়র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে, রোববার সকাল পর্যন্ত প্রাথমিক হিসেবে ৫৫৯ জনকে আটক করার কথা বলা হয়েছে। যাদের ৪৯১ জন প‍্যারিসের। ৩২০ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ, তাদের ২৫৪ জন প‍্যারিসে। শোঁজ-এহলিজেহতে গুঁড়িয়ে দেওয়া হয় বাস ডিপো, দাঙ্গা পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করা হয়। 

রাস্তায় নেমে আসা হাজারো জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ‍্যাস ছুঁড়েছে পুলিশ, ব‍্যবহার করতে হয়েছে জলকামান।

ইনটেরিয়র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শতশত অগ্নিকাণ্ডের ঘটনা জানানো হয়েছে। দুইশর বেশি যানবাহন পুড়ে গেছে। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ২২ ও দমকলবাহিনীর ৭ কর্মী। 

মিউনিখের ফাইনালে নিজের দলকে যেন 'চিনতে পারেননিইন্টার মিলান কোচ

পিএসজির ঐতিহাসিক রাতে আরও যত রেকর্ড ও কীর্তি

এনরিকের প্রয়াত মেয়েকে পিএসজি সমর্থকদের শ্রদ্ধাঞ্জলি