১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এশিয়ান কাপ ড্র স্থগিত

এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ড্রয়ের পরবর্তী তারিখ এখনও জানায়নি এএফসি।

এশিয়ান কাপ ড্র স্থগিত
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 07:55 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় এশিয়া কাপের চূড়ান্ত পর্বের ড্র অনির্দিষ্ট সময়ের জন‍্য পিছিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

সৌদি আরবের রিয়াদে আগামী ১১ এপ্রিল ২৪ দলের এই টুর্নামেন্টের ড্র হওয়ার কথা ছিল। 

এশিয়ার ফুটবলের নিয়ন্তা সংস্থা এএফসি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘সংশ্লিষ্ট সবার নির্ঝঞ্ঝাট উপস্থিতি নিশ্চিত করতে’ ড্র পরবর্তীতে আয়োজন করা হবে। 

ইরানে গত মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ‍্যপ্রাচ‍্য অসংখ‍্য ক্রীড়া ইভেন্ট বাতিল বা স্থগিত হয়ে গেছে। 

সৌদি আরবে হবে এশিয়ান কাপ, এর বাছাইয়ের বাকি রাউন্ডগুলোও হবে এখানেই। মঙ্গলবার শুরু হবে এই পর্ব।

শিরোপাধারী কাতার এরই মধ‍্যে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। জাপান দক্ষিণ কোরিয়া, ইরান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানও সেখানে তাদের সঙ্গী।