১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাঁটাই হলেন এসি মিলান কোচ আল্লেগ্রি

দলকে চ‍্যাম্পিয়ন্স লিগে নিতে না পারায় চাকরি হারালেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।

ছাঁটাই হলেন এসি মিলান কোচ আল্লেগ্রি
মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 12:45 AM

Updated : 11 Sep 2026, 03:18 PM

কাইয়ারির বিপক্ষে মৌসুমের শেষ ম‍্যাচে হারের চড়া মূল‍্য দিতে হয়েছে এসি মিলানের। চ‍্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব‍্যর্থ হয়েছে দলটি। আসর শেষ হওয়ার পরদিন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে ছাঁটাই করেছে তারা। 

মিলান সোমবার এক বিবৃতিতে অভিজ্ঞ কোচকে বিদায় করার খবর জানায়। আগামী মৌসুমে ক্লাবের ফুটবলকে ঢেলে সাজাতে আল্লেগ্রির পাশাপাশি কয়েকজন জ‍্যেষ্ঠ‍ নির্বাহীকেও ছাঁটাই করে ক্লাবটি।

সেরি আর দ্বিতীয়ভাগ একদমই ভালো কাটেনি মিলানের। রোববার কাইয়ারির বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব‍্যবধানে হারে দলটি। শেষ পাঁচ ম‍্যাচে কেবল একটিতে জয় পাওয়া মিলান ৭০ পয়েন্ট নিয়ে হয় পঞ্চম। 

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিলানের কোচ ছিলেন আল্লেগ্রি। চলতি মৌসুমের শুরুতে দ্বিতীয় মেয়াদে দলটির কোচ হন তিনি। প্রথম ভাগে শিরোপা লড়াইয়ে ভালোভাবেই ছিল মিলান। কিন্তু দ্বিতীয়ভাগের নিদারুণ ব‍্যর্থতায় সেরা চারে থাকতেও ব‍্যর্থ হলো দলটি। এর মাশুল দিয়ে চাকরি হারালেন আল্লেগ্রি। 

এক বিবৃতিতে মিলান জানিয়েছে, পরবর্তী কোচের নাম যথাসময়ে জানাবে তারা।