১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আতলেতিকোয় এবার ইউরো জয়ী ইতালিয়ান ফরোয়ার্ড

গ্রীষ্মের দলবদলে এই নিয়ে সাত জন খেলোয়াড় দলে টানল স্প্যানিশ ক্লাবটি।

আতলেতিকোয় এবার ইউরো জয়ী ইতালিয়ান ফরোয়ার্ড
জিয়াকোমো রাসপাদোরি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 10:47 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

নতুন মৌসুমের জন্য স্কোয়াডের শক্তি বাড়িয়েই চলেছে আতলেতিকো মাদ্রিদ। এবার নাপোলি থেকে ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরিকে দলে টেনেছে স্প্যানিশ ক্লাবটি।

২৫ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করার কথা সোমবার জানিয়েছে আতলেতিকো। ইতালিয়ান গণমাধ্যমের খবর, এজন্য ২ কোটি ৬০ লাখ ইউরো খরচ করতে হচ্ছে লা লিগার দলটির।

গ্রীষ্মের দলবদলে এই নিয়ে সাত জন খেলোয়াড় দলে টানল আতলেতিকো।

২০২২ সালে সাস্সুয়োলো থেকে ধারে নাপোলিতে পাড়ি জমান রাসপাদোরি। ক্লাবটিতে প্রথম মৌসুমেই সেরি আ জয়ের স্বাদ পান তিনি। মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে কিনে নেয় নাপোলি।

গত মৌসুমে নাপোলির জার্সিতে দ্বিতীয়বারের মতো সেরি আ জেতেন রাসপাদোরি। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচ খেলে ১৩ গোল ও ১০টি অ্যাসিস্ট করেন তিনি। বেশিরভাগ ম্যাচেই অবশ্য বদলি হিসেবে মাঠে নামেন।

২০২০ সালে ইউরো জয়ী ইতালি দলের সদস্য ছিলেন রাসপাদোরি। দেশের হয়ে ৪০ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।